News Bangla 24 BD | ঝিনাইদহে জিংক ধানের মাঠ দিবস অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

 ঝিনাইদহঃ
বুধবার বিকালে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারোইখালি গ্রামের কৃষক আব্দুস সালামের জিংক ধান ব্রি ধান৬২ জাতের মাঠে মাঠদিবস অনুষ্ঠিত হয়। হার্ভেস্টপ্লাস বাংলাদেশের “ডেলিভারি অব হাই জিংক রাইস ইন বাংলাদেশ” প্রকল্পের সহযোগি সংস্থা হিসেবে স্থানীয় এনজিও উন্নয়ন ধারা এই অনুষ্ঠানের আয়োজন করে।স্থানীয় মাঠে এউপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জিংক ও কৃষির উপর আলোচনা রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাক্খারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন ধারার পিএফএসএসএ প্রকল্পের সমন্বয়কারি হায়দার আলী, হার্ভেস্টপ্লাস প্রকল্প সমন্বয়কারি কৃষ্ণ দাস সাহা,কৃষি সম্প্রসারণ কর্মকার্তা রোকনুজ্জামান,জোনায়েদ হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক নেতা হামিদুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পোড়াহাটি ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তা রিজিয়া খাতু,সমন্বয়কারি সাইফুল ইসলাম, কৃষিবিদ রুবেল আলী, হার্ভেস্টপ্লাস প্রকল্পের ডাটা ম্যানেজমেন্ট অফিসার তানভীর আহমদ রনি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অত্র এলাকার কৃষাণ-কৃষাণীবৃন্দ। আলোচনা শেষে জিংক সমৃদ্ধ ব্রি ধান৬২ জাতের মাঠে ক্রপ কাটিং প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোফাক্খারুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে জিংক সমৃদ্ধ ব্রি ধান৬২ জাতের মাঠে ক্রপ কাটিং করা হয় এবং আমন মৌসুমে শুকনো অবস্থায় ৪.৭ টন/হেক্টর ফলন রেকর্ড করা হয়। আলোচনা পর্বে কৃষকগণ তাদের মতামত ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এছাড়া বক্তারা বলেন যে, বাংলাদেশে আজকাল মা ও শিশুদের মধ্যে জিংকের ব্যাপক অভাব লক্ষ্য করা যাচ্ছে। এ অনুপুষ্টি উপাদান দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি শিশুদের শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে এবং বিশেষভাবে কিশোরী মেয়ে ও গর্ভবতী মায়ের শারীরিক দূর্বলতা দূর করে। জিংকের অভাব দূর করার ক্ষেত্রে এই স্বল্পমেয়াদী জাতটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশের পুষ্টির অভাবে ভোগা মানুষের স্বাস্থ্য ও পুষ্টির অবস্থা উন্নয়নের পাশাপাশি ক্রপিং প্যাটার্নেও বিশেষ অবদান রাখবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ