News Bangla 24 BD | ঝিনাইদহে আওয়ামী লীগের নির্বাচনী পথসভা - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঝিনাইদহে আওয়ামী লীগের নির্বাচনী পথসভা


ঝিনাইদহঃ
ঝিনাইদহে আওয়ামী লীগের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের নির্বাচনী প্রচার সেলের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় শহরের কলাবাগান মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। কাঞ্চননগর গ্রাম কমিটির সভাপতি মকবুল হোসেন জোয়ার্দ্দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ সঞ্জু। জেলা স্বেচ্ছা সেবক লীগের প্রচার সম্পাদক খানজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মনজুর পারভেজ তুষার, ধর্ম বিষয়ক সম্পাদক আনিচুর রহমান খোকা, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, পৌর স্বেচ্ছা লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, পৌর যুবলীগের সদস্য মোঃ রেজাউল ইসলাম নিজাম জোয়ার্দ্দার ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছা সেবক লীগের সভাপতি ফজের আলী প্রমুখ। বক্তারা, আগামী নির্বাচনে আবারো নৌকা প্রতিককে জয়যুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ