News Bangla 24 BD | পূবাইলে তিন রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার আটকঃ ২ - News Bangla 24 BD
News Head
 ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন

পূবাইলে তিন রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার আটকঃ ২


মোঃ আখতার হোসেন পূবাইল :
গাজীপুর সিটির পূবাইল মেট্রোপলিটন থানার কলেজ গেইট এলাকায়  বুধবার অনুমানিক রাত ২টায় নিয়মিত রুটিন মাফিক টহল চেকপোস্টে তল্লাসির সময় টঙ্গী থেকে পুবাইল বাজারগামী একটি সিএনজি চালিত অটোরিক্সা থেকে সন্দেহজনক দুই যুবকের দেহ তল্লাশি করে একটি ম্যাগজিন সহ চাইনিজ পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি গুলির খোসা সহ একটি অত্যাধুনিক সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।আটককৃত পিস্তল বহনকারী মোসা মিয়া(২২)কুমিল্লা জেলার হোমনা থানার গনিয়াচর ভুঁইয়া পাড়ার মঙ্গল মিয়ার ছেলে।বর্তমানে ঢাকা মহাখালী বউ বাজার এলাকার কড়াইল বস্তির গিয়াস উদ্দিনের ভারাটিয়া । অত্যাধুনিক সুইচ গিয়ার চাকু বহনকারী অপর যুবক মোস্তাফিজুর রহমান(২৩)পূবাইলের পার্শ্ববর্তী জয়দেবপুর সদর থানার বাড়িয়া ইউনিয়নের রুসাদিয়া কুমুন বাজার এলাকার আকবর হোসেনের ছেলে । ধারণা করা হচ্ছে মোসাকে মোস্তাফিজ তার নিজের গ্রামের উদ্দেশ্যে পূবাইল বাজার হয়ে বেলাই বিলের নতুন রাস্তা দিয়ে কুমুন বাজার পৌঁছতে নিরাপদ মনে করেছিল।কিন্ত পূবাইল মেট্রোপলিটন থানার কলেজ গেইট এলাকার নিয়মিত চেকপোস্টের তল্লাশির জালে ধরা পরবে তাদের জানা ছিলনা। বৃহ¯পতিবার সকালে পূবাইল থানায় কর্তব্যরত ডিউটি অফিসার এস আই জহিরুল ইসলাম খান জানান- রাতে তল্লাশির সময় মুসাকে বহনকারী সিএনজি চালিত অটোরিক্সাকে থামাতে সিগন্যাল দিলে পিস্তল বহনকারী মুসা লাফ দিয়ে পালাতে চায়। এ সময় কর্তব্যরত এস আই লুৎফর রহমানের সাথে ধস্তাধস্তিতে পিস্তলের এক রাউন্ড গুলি বের হয়ে গেলে মোসার উরুর পাশ দিয়ে অন্ডকোষ ঘেঁষে চলে গেলে এস আই লুৎফর রহমান সহ উভয় মারাত্বক আহত হন।আহত এস আই লুৎফর রহমানসহ মুসাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।পূবাইল থানা অফিসার ইনচার্য নাজমুল হক ভূঁইয়া যুগান্তরকে জানান-গত মাসের ১৬ তারিখে গাজীপুর সিটি কর্পোরেশনে কার্যক্রম চালু হওয়ার পর অত্যাধুনিক বিদেশী পিস্তলসহ আটকের ঘটনা এই প্রথম।আটককৃত দুই যুবক থানা হাজতে আছে। মামলার প্রস্তুতি চলছে।পূবাইলের আইন শৃংখলার উন্নতিতে, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে আমাদের নিরলস চেষ্টা অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ