ঝিনাইদহে স্বল্প জীবনকাল সম্পন্ন বিনা ধান-১৬ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত
ঝিনাইদহঃ
ঝিনাইদহে স্বল্প জীবনকাল সম্পন্ন বিনা ধান-১৬ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র মাগুরা ও ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোকনুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জি এম আব্দুর রউফ। এসময় বক্তব্য রখেন প্রশিক্ষণ অফিসার ওয়াহিদুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুজিত জোয়ার্দ্দার, সমর কুমার মিত্র, বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) মাগুরা উপকেন্দ্রের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাঈদ, কনিষ্ঠ পরীক্ষন কর্মকর্তা মৃনাল কুমার শীল, বৈজ্ঞানিক সহকারী-২ আ স ম মুশফিকুর রহমান। এসময় বক্তরা বলেন-‘দেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কৃষি জমির পরিমান কমে যাচ্ছে। সে জন্য স্বল্প জমিতে অধিক ফসল ফলাতে বৈজ্ঞানিক কর্মকর্তারা নতুন নতুন জাত উদ্ভাবন করে চলেছে। তারই একটি জাত বিনা ধান-১৬। এ ধান চাষ করে কৃষকরা স্বল্প সময়ে অধিক ফসল ফলাতে সক্ষম হবে।’ ফলন বেশি হওয়ায় আগামিতে এ ধানের চাষাবাদ আরও বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। মাঠ দিবসে কৃষি কর্মকর্তাসহ শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন

ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত
রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১
গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 