পূবাইলে ঐতিহ্যবাহী লক্ষ্মী দশমী মেলা আগামীকাল শনিবার
মোঃ আখতার হোসেন পূবাইল থেকেঃ
পূবাইলে শত বছরের ঐতিহ্যবাহী লক্ষ্মী দশমী মেলা আগামী কাল শনিবার সন্ধ্যা থেকে সারারাত পূবাইল থানার(জিএমপি) ৪১ নং ওয়ার্ডের পূবাইল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত বৃহ¯পতিবার শুরু হওয়া লক্ষী পূজা প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে রোববার সকালে। পূবাইল থানার হারবাঈদ, কামারগাঁও, করমতলা,নৈবাড়ি, সুরুল, ডেমরপাড়া,সাপমারা নয়ানীপাড়া, সাতানিপাড়া, উদুর ছিকলিয়া, সমরসিংহ এলাকার প্রায় ত্রিশটি পূজামন্ডপের প্রতিমা পূবাইল উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন খোলা স্থানে প্রদর্শনের জন্য রাখা হবে শনিবার দিবাগত রাতে। পূজারীরা পূবাইলের বিভিন্ন স্থান থেকে লক্ষ্মী প্রতীমা নিয়ে প্রতিযোগীতায় অংশগ্রহণ করবেন। বিভিন্ন বাদ্য-বাজনায় পূজার ভক্তরা মাতাবেন পুরো মেলাঙ্গন । মেলায় ঢাকী, বাঁশী, নৃত্য, ধর্মীয় গান ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহণকারী এবং মেলায় আগত প্রতীমা প্রতিযোগীতার ভিত্তিতে পুরস্কার বিতরণ করা হবে।পূবাইল বাজার রাধামাধব কেন্দ্রীয় মন্দিরের উদ্যোগে এবার প্রায় ১০০ বছরের এই লক্ষী দশমী পালন করা মন্দির কমিটির সভাপতি গোবিন্দ পোদ্দার বলেন-বিশাল এই দশমী মেলার সফল ভাবে উদযাপন করতে হলে হিন্দু মুসলিম সকলে সম্মিলিত ভাবে কাজ করে ঐতিহ্য রক্ষা করতে হবে। পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন দাস পূবাইলসহ আসপাশের সকল কে সার্বজনীন এ মেলায় অংশগ্রহণ করতে আমন্ত্রন জানান। ধর্মীয় ঐতিহ্যে লক্ষ্মী দশমী মেলা হলেও মূলত পূবাইলবাসীর কাছে এ মেলা একটি অসম্প্রদায়িক সংস্কৃতিতে পরিণত হয়েছে। মেলায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ধর্মাবলম্বী হাজার হাজার নারী-পুরুষের সমাগম থাকে লক্ষনীয়। মেলায় দোকানীরা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ বিভিন্ন প্রকারের খাবার, কাঠের তৈরি আসবাবপত্র, সৌখিন দ্রব্যাদি ও খেলনার বাহারী পশরা সাজান । ঐতিহ্য রক্ষায় মেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রন এবং বিভিন্ন বিষয় নিয়ে আজ শুক্রবার ৪১নং ওয়ার্ড কাউন্সিলর মোমেন মিয়া বলেন- মেলার ঐতিহ্য রক্ষায় পূবাইলের ৭টি মন্দিরের সদস্য নিয়ে পরিচালনা কমিটি গঠন করে সকলকে নিজ নিজ দ্বায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে ও মেলায় দোকান বৃদ্ধির লক্ষে ভিট ভাড়া কমিয়ে আনতে এবার মেলা টেন্ডার বা ডাকের ব্যবস্থা করা হয়নি মেলা নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে বলে জানান তিনি।

ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত
রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১
গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 