পার্বতীপুরে বেগুণ গাছে আগাছা নাশক স্প্রে লক্ষাধিক টাকার ফসল নষ্ট
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) থেকে ।
দিনজপুরের পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জমিতে মাত্রাতিক্ত আগাছানাশক স্প্রের মাধ্যমে লক্ষাধিক টাকার বেগুন ক্ষেত নষ্ট করার ঘটনা ঘটেছে। অভিযোগ সুত্রে জানা যায়, শনিবার উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ঝিনাইকুড়ি স্কুলপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে আলতাফ হোসেনের জমিতে এ ঘটনা ঘটে। দক্ষিন সালন্দার মৌজার ৫২৬৪ দাগের ৪৮শতক জমির রোপনকৃত বেগুণ গাছে একই গ্রামের ঈমান আলীর ছেলে আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে আগাছানাশক স্প্রে করার মাধ্যমে ফসল নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১৪জনের নাম উল্লেখ্য করে পার্বতীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন আলতাফ হোসেন। এলাকাবাসী সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে আবু বক্কর সিদ্দিক এর সাথে আলতাফ হোসেনের আদালতে মামলা চলছে। এরই জের ধরে বেগুন ক্ষেতে নষ্ট কারার ঘটনা ঘটেছে বলে উল্লেখ্য করেন আলতাফ হোসেন। এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত
রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১
গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 