News Bangla 24 BD | পটুয়াখালীতে ২১ প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে ১৮ জনের মৃত্যু, পুড়ছে পুরো ইউরোপ মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন

পটুয়াখালীতে ২১ প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী


পটুয়াখালী জেলার কলাপাড়ায় পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ১৬টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী পটুয়াখালীর পায়রায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দাগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তৈরি ‘স্বপ্নের ঠিকানা’ নামের পুনর্বাসন পল্লি উদ্বোধন করেন। এ সময় তিনি ওই ২১ প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন করেন।
এর আগে প্রধানমন্ত্রী পুনর্বাসন পল্লি পরিদর্শনকালে মাছের পোনা অবমুক্ত করেন ও বৃক্ষরোপণ করেন। পরে তিনি সেখানেই সুধী সমাবেশে অংশ নেন।
এর আগে প্রধানমন্ত্রী বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারযোগে পটুয়াখালীর পায়রার যান। তিনি বিকেলে বরগুনার তালতলী উপজেলায় আয়োজিত জনসভায় যোগদান এবং বরগুনায় আরো ২১টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন করবেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ