News Bangla 24 BD | ইভিএম ব্যবহারে আরপিও সংশোধনের প্রস্তাব অনুমোদন - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

ইভিএম ব্যবহারে আরপিও সংশোধনের প্রস্তাব অনুমোদন


মন্ত্রিসভা আজ ‘জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২’ সংশোধন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে স্বাধীন নির্বাচন কমিশনকে ‘ইভিএম’ ব্যবহারের সুযোগ দেওয়ার লক্ষ্যে প্রস্তাবিত এ সংশোধনীর অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আরপিও সংশোধনের মাধ্যমে নির্বাচন কমিশন এখন পরবর্তী সাধারণ নির্বাচনে ইভিএম ব্যবহার করতে পারবে।
তিনি বলেন, রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে খসড়া ‘জনপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধনী) আইন ২০১৮’ কার্যকর হবে।
মো. শফিউল আলম বলেন, সংশোধিত আইনে নির্বাচন কমিশনের বিধান অনুসারে প্রার্থীরা যে কোনো নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনলাইনে মনোনয়নপত্র জমাদানের সুযোগ পাবেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন আইন অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের আগে ঋণ খেলাপিরা তাদের ঋণ পুনঃতফসিল করতে পারবেন। আগে তাদের মনোনয়নপত্র জমাদানের সাতদিন আগে ঋণ পুনঃতফসিল করতে হতো।
এ বিভাগের অন্যান্য সংবাদ