News Bangla 24 BD | ঐক্যফ্রন্টকে বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আমন্ত্রণ - News Bangla 24 BD
News Head
 কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা

ঐক্যফ্রন্টকে বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আমন্ত্রণ


সংলাপের জন্য জাতীয় ঐক্যফ্রন্টকে বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় ঐক্যফ্রন্টের নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে চিঠি দিয়ে এই আমন্ত্রণ জানানো হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার সকালে ড. কামাল হোসেনের বাসায় গিয়ে আমন্ত্রণের চিঠি পৌঁছে দেন।
শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়- ‘সালাম ও শুভেচ্ছা নিবেন। আপনার ২৮ অক্টোর ২০১৮ তারিখে স্বাক্ষরিত পত্রের জন্য ধন্যবাদ। অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধানসম্মত সকল বিষয়ে আলোচনার জন্য আমার দ্বার সর্বদা উন্মুক্ত। তাই, আলোচনার জন্য আপনি যে সময় চেয়েছেন, সেই পরিপেক্ষিতে আগামী ১ নভেম্বর ২০১৮ তারিখ সন্ধ্যা ৭টায় আপনাদের আমি গণভবনে আমন্ত্রণ জানাচ্ছি।’
এর আগে সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।
এ বিভাগের অন্যান্য সংবাদ