News Bangla 24 BD | গাজীপুরে গ্রাম আদালত বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head

গাজীপুরে গ্রাম আদালত বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত


 উপজেলা পর্যায়ে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠা সমুহকে ‘গ্রাম আদালত বিষয়ে অবহিত করণ’ এর এক কর্মশালা সোমবার বেলা ১১ টায় গাজীপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় গাজীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প’র ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর আল নাসিফ।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিষ্ট্রিক ফ্যাসিলিটেটর মোঃ জিল্লুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খলিলুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- গ্রাম আদালত প্রকল্পের জেলা সমন্বয়কারী ফজিলাতুন নেছা, দৈনিক মুক্ত বলাকা’র সম্পাদক ও গাজীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাপ্তাহিক ভাওয়াল’র প্রকাশক ও গাজীপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ মনিরুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার লুৎফুন নাহার লতা, জেলা ব্র্যাক এর প্রতিনিধি প্রণব কুমার রায় উপজেলা সমন্বয়কারি মোঃ ইলিয়াছ মিঞা, জয়দেবপুর থানার এসআই মোঃ এনায়েত।
ওই কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ মোট ৩১ জন অংশগ্রহণকারি উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ