গাজীপুরে স্বপ্নের বাংলাদেশ আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
‘এগিয়ে যাও, এগিয়ে চলো বাংলাদেশ’কে সামনে রেখে গবেষণা প্রতিষ্ঠান স্বপ্নের বাংলাদেশের আয়োজনে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ীর মাঠে শুক্রবার সন্ধ্যার বসে তারাদের মেলা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান । চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস এবং চলচ্চিত্র অভিনেত্রী পূর্ণিমার উপস্থাপনায় ফোক আর আধুনিক গান দর্শকদের মন মাতানো শিল্পী মীরাক্কেল তারকা খ্যাত আবু হেনা রনি কৌতুক ও জনপ্রিয় মডেল সজল এর পরিবেশনায় ছিল মনমুগ্ধকর পরিবেশনা। এ সময় দর্শক সারিতে আরও উপস্থিত ছিলেন গাজীপুর ২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়া, গাজীপুরের র্যাব কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো: খায়রুল ইসলাম , সাবেক সভাপতি মজিবুর রহমান, নির্বাহী সদস্য শরীফ আহমেদ শামীম, সাবেক সাধারন সম্পাদক রুহুল আমিন সজীব, গাজীপুর প্রেসক্লাবের সদস্য প্রতাপ ঘোপসহ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফোক সম্রাজ্ঞী হিসেবে খ্যাত সঙ্গীত শিল্পী হিসেবে খ্যাত এমপি মমতাজ বেগম, সংগীতশিল্পী কনা, মিউজ্যিক বাউলিয়া দীপা খন্দকার, গাজীপুরের শিল্পী মাহমুদা আক্তার নিপা গান পরিবেশন করেন ও দেশের প্রখ্যাত নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের মেগা প্রকল্পসমূহ প্রদর্শন করা হয়।

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ 