News Bangla 24 BD | নির্বাচন পেছানোর বিষয়ে সিদ্ধান্ত সোমবার: সিইসি - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন ৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

নির্বাচন পেছানোর বিষয়ে সিদ্ধান্ত সোমবার: সিইসি


নির্বাচন পেছানো হবে কিনা সে বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)। আজ রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
নির্বাচন পেছানোর সুযোগ আছে কিনা জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সেটা আমি এখন বলতে পারব না। কমিশনের সঙ্গে বসে সিদ্ধান্ত জানাতে পারব। এগুলো নিয়ে আমরা সিদ্ধান্ত নেইনি। আমাদের সঙ্গে কথা হয়নি এ সব নিয়ে।
সরকারি দল এক সপ্তাহ নির্বাচন পেছানোর দাবি করেছে- এ দাবির বিষয়ে সিইসি বলেন, সেই খবর পাইনি। আগামীকাল (সোমবার) বলা যাবে কমিশন সভার পর সিদ্ধান্ত জানা যাবে। বর্তমান কমিশন অংশগ্রহণমূলক নির্বাচন চায় উল্লেখ করে সিইসি বলেন, অবশ্যই আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। কিন্তু এটা কবে কখন কি হবে, বা পেছানোর বিষয়ে এ সব বিষয়ে কিছুই বলতে পারব না। কারও সঙ্গে কিছু বলিনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ