আগামী সংসদ নির্বাচন ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর
আগামী সংসদ নির্বাচনের তারিখ সাতদিন পিছিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (৯ নভেম্বর) ইভিএম মেলার উদ্বোধন শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এ কথা জানান।
সংসদ নির্বাচনের রি-সিডিউলে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন রাখা হয়েছে ২৮ নভেম্বর।
এর আগে, গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কে এম নুরুল হুদা। তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ ঘোষণা করা হয় ১৯ নভেম্বর।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী 