News Bangla 24 BD | তিন দিন বিরতীর পর আবার অভিযান শুরু করেছে ঝিনাইদহ জেলা পুলিশ - News Bangla 24 BD
News Head
 নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত দেশে ফেরার আশা উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান নিজস্ব এআই চিপ উন্মোচন করল ওপেনএআই শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক-১৩ ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান

তিন দিন বিরতীর পর আবার অভিযান শুরু করেছে ঝিনাইদহ জেলা পুলিশ


ঝিনাইদহঃ
তিন দিন বিরতীর পর আবার অভিযান শুরু করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারা জেলা থেকে ৪৮ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে ঝিনাইদহ ডিএসবি। ডিএসবির এক ক্ষুদে বার্তায় বলা হয়েছে জেলাব্যাপী পরিচালিত অভিযানে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত ৪৮ আসামীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ১৫ জন, হরিণাকুন্ডুতে ৩, কোটচাঁদপুরে ৫, শৈলকুপায় ১২, মহেশপুরে ৫, কালীগঞ্জে ৬ ও গোয়েন্দা পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বলেন, কোন রাজনৈতিক হয়রানীর জন্য অভিযান পরিচালিত হচ্ছে না। কেবল নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হচ্ছে। অন্যদিকে ঐক্যফ্রন্ট ও ২৩ দলীয় জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে অভিযানের নামে নেতাকর্মীদের বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে। ভোটের তারিখ ঘোষনার পর এ ধরণের অভিযান সম্পুর্ন বেআইনী। ভোটের রাজনীতি থেকে দুরে রাখার জন্য এই কৌশল বলে তারা উল্লেখ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ