“এসো মানুষের কল্যাণে”স্লোগানে কালীগঞ্জে বন্ধনের উদ্যোগে শীতবস্ত্র বিতরন
ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিকঃ
“এসো মানুষের কল্যাণে” এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বন্ধনের ৪র্থ বর্ষ পূর্তিতে অসহায়,গরীব ও দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে।
শনিবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়াস্থ বন্ধনের কার্যালয়ে শীতবন্ত্র বিতরন করেন ছাত্রনেতা বিএম নাজিম মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন বন্ধনের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন লতা, ডা: আবু সাইদ, শহিদুজ্জামান, ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুস সাত্তার, সমাজ কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, রিংকু। অনুষ্ঠানে ১শ কম্বল বিতন করা হয়। উল্লেখ্য, বন্ধন গত ২০১৪ সালে যাত্রা শুরু করে উপজেলার রঘুনাথপুর বাজারে। এরপর এই সংগঠনটি এলাকার গরীব মেধাবী শিক্ষার্থীর শিক্ষা উপকরন, শিক্ষাবৃত্তি, পোশাক, গরীব মানুষের মাঝে খাবার বিতরন, শীতবস্ত্র কার্যক্রম চালিয়ে ব্যাপক আলোচনায় আসে।

ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক
ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি 