News Bangla 24 BD | কাপাসিয়ায় সিপিবি’র মনোনয়ন পেলেন মানবেন্দ্র দেব - News Bangla 24 BD
News Head
 উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান নিজস্ব এআই চিপ উন্মোচন করল ওপেনএআই শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক-১৩ ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান বিশ্বকাপ ফুটবল ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়তে চায় জাপান! আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক

কাপাসিয়ায় সিপিবি’র মনোনয়ন পেলেন মানবেন্দ্র দেব


কাপাসিয়া প্রতিনিধি : ১৯৭,গাজীপুর-৪(কাপাসিয়া) আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দলীয় মনোনয়ন পেয়েছেন মানবেন্দ্র দেব। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সাবেক কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও কাপাসিয়ার কৃতি সন্তান।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম শুক্রবার বিকালে সংগঠনের পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মানবেন্দ্র দেব এর হাতে মনোনয়ন পত্র তুলে দেন। বাম গণতান্ত্রিক জোট এর সমন্বয়ক ও সিপিবি কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এ আসনে আওয়ামীলীগ থেকে প্রতিদ্বন্দিতার দলীয় ফরম (মনোনয়ন পত্র) সংগ্রহ করেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দীন আহমদ কন্যা সংস্কৃতি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি, কেন্দ্রীয় কৃষক লীগ কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা, কৃষক লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য আলম আহমদ, জাতীয় শ্রমিক লীগ সহ সভাপতি হাবিবুর রহমান আকন্দ
বিএনপি থেকে প্রয়াত আ স ম হান্নান শাহ্ এর ছেলে শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন, প্রয়াত এড. বজলুল হকের ছেলে এড. মোহাম্মদ সারোয়ার দলীয় ফরম (মনোনয়ন পত্র) সংগ্রহ করে।
জাতীয় পার্টি (জাপা) থেকে কেন্দ্রীয় নেতা আনোয়ারা কবির ও কাপাসিয়া ছাত্র সমাজের সাবেক সভাপতি মোশারফ হোসেন জয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ