News Bangla 24 BD | টঙ্গীর আরিচপুরে মাদক নিয়ে সংঘাত একজন নিহত, আহত -৬ - News Bangla 24 BD
News Head
 উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান নিজস্ব এআই চিপ উন্মোচন করল ওপেনএআই শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক-১৩ ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান বিশ্বকাপ ফুটবল ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়তে চায় জাপান! আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক

টঙ্গীর আরিচপুরে মাদক নিয়ে সংঘাত একজন নিহত, আহত -৬


মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী : টঙ্গীর পূর্ব ও পশ্চিম আরিচপুর এলাকায় শনিবার রাত সাড়ে ৮ টায় স্থানীয় মাদক ব্যবসার আধিপত্য বিস্তার ও জনমনে ভীতি সৃষ্টির লক্ষ্যে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মহড়াসহ পথচারী ও সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে স্থানীয় চিহ্নিত একটি সন্ত্রাসী দল। সন্ত্রাসীদের হামলায় হাবিবুর রহমান (১৭) নামে এক কিশোর নিহত এবং ৬ জন আহত হয়েছে। আহতরা হলেন- মাহফুজ (১৪), হাফেজ আহাম্মেদ বাবু (২৩) হাসান (১৮), জিসান (১৫), রুহান (১৫) ও সোহেল (১৭)। এদের মধ্যে হাসানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুিলশ এঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি জানায়, রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকার নব্য সন্ত্রাসী কৃষ্ণা, সজিব ওরফে মিষ্টি সজিব ও ইনতুজ, শিমুল, সালসা বাবু, ঈসমাইলের নেতৃত্বে ৪০-৪৫ জনের একটি সন্ত্রাসী দল মাদক ব্যবসার আধিপত্য বিস্তারের লক্ষ্যে জামাই বাজার, রুপবানের টেক ও মধুমিতা, মিরাশপাড়া, মাহিউদ্দিনের মাঠ ও নদী বন্দর এলাকায় সশস্ত্র মহড়া দেয়। এ সময় তাদের প্রত্যেকের হাতে থাকা দেশীয় ধারালো ছুরি, রামদা, চাপাতি ও লোহার পাইপ দিয়ে পথচারী ও সাধারণ মানুষের হামলা চালায়। তাদের হামলায় ও এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে ৭ জন গুরুতর আহত হয়। এলাকাবাসি আহতদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল (সরকারী) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান নামে এক যুবককে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা এবং গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ স্থানী রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পরপরই টঙ্গী থানার অফিসার্স ইনচার্জ মো. কামাল হোসেন, অফিসার্স ইনচার্জ (অপারেশন) সুব্রত কুমার পোদ্ধারের নেতৃত্বে পুলিশ টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে রাজিব (১৭), মামুন (১৫) কে আটক করে। এছাড়াও টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। নিহত হাবিব জামাইবাজার এলাকার রিকশাচালক মো: আশরাফুল ইসলামের ছেলে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি মামলা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় রাজিব ও মামুনকে আটক করা হয়েছে। তাদের জিগ্গাসাবাদ চলছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ