উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে দেওয়া হবে না -পুলিশ সুপার
কাপাসিয়া প্রতিনিধি : সম্পূর্র্ণ গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করে সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে যদি কেউ বাধা সৃষ্টি করতে আসে যানমালের ক্ষতি করতে আসে, তাহলে শক্ত হাতে দমন করা হবে। আমরা উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে দেওয়া হবে না। রোববার দুপুরে কাপাসিয়া বাসস্ট্যান্ড আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তবে গাজীুপর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম কাপাসিয়া শহরে ট্রাফিক পুলিশ সেবা কার্যক্রম উদ্বোধণ অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি আরোও বলেন, আমাদের বেতন ডাবল হয়েছে, ৫০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। জনগনকে সজাগ থাকতে হবে যেন কোন যানবাহনে আগুন বা আতঙ্ক সৃষ্টি করতে না পারে। কোন যানমালের ক্ষয়ক্ষতি সহ্য করা হবে না। কোন পরিচয়েও কেউ রেহাই পাবেনা। মাদক ও শিশু শ্রম নিরসনে পুলিশকে তৎপর থাকার নির্দেশ প্রদান করেন। প্রত্যেকের অবস্থান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কাপাসিয়া শহরের পুরাতন বাসস্ট্যান্ড (বরুন রাস্থা মোড়) শহীদ তাজউদ্দীন আহমেদ মুক্তিযোদ্ধা চত্বর, তরগাঁও মোড় এই তিনটি স্থানে নিয়মভাবে ২ জন ট্রাফিক পুলিশ দায়িত্বে থাকবেন। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, পঙ্কজ দত্ত, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিলিমা রায়হানা, কাপাসিয়াথানার অফিসার ইনচার্জ মো: আবু বকর সিদ্দিক, ওসি তদন্ত রাজীব কুমার দাস, ওসি অপারেশন মনিরুজ্জামান খান, আ’লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহামন, জেলা পরিষদ সদস্য মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, জাতীয় শ্রমিক লীগ সভাপতি আব্দুল কাদিও ফকির, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন,শ্রমিক ইউনিয়ন সভাপতি আকরাম হোসেন খান, ঢাকা জেলা পরিবহন মালিক সমিতির মোশারফ হোসেন খোকন, এমদাদুল হক, আলাউদ্দিন শেখ, বাজার সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, এনামুল সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।

ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক
ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি 