পূবাইলে এনজিও ও সুদি মহাজনের ঋণের ভারে আত্বহত্যা
মজিবর রহমান পূবাইল প্রতিনিধি:
গাজীপুর সিটির পূবাইল থানা জিএমপি হায়দ্রাবাদে বিভিন্ন সমবায় সমিতির ঋণের টাকা না দিতে পেরে গলায় রশি দিয়ে আত্বহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে পূবাইল থানার ৩৯ নং ওয়ার্ডের হায়দ্রাবাদের জিরাইতলী গ্রামে। খবর পেয়ে পূবাইল থানার এস আই সাইফুল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ময়না তদন্তের জন্যে প্রেরণ করেন। ঘটনাস্থলে গিয়ে জানা যায়-আত্বহনন কারী আবদুল কাদের (৩৫)তালতলা আক্কাস আলী মার্কেট এলাকার মৃত হিরণ মিয়ার ছেলে। প্রায় ১০ লাখ টাকা ঋণের বোঝা ও সুদি মহাজনের টাকা না দিতে পেরে আত্বহননের পথ বেছে নেয় । বারো বছর আগে জিরাইতলী এলাকার আবুল হাসেমের ছোট মেয়ে পারভিন আক্তারের(২৬) সাথে সামাজিক ভাবে বিবাহ হয়। ফুটফুটে একটি ছেলে পারভেজ (১১)ও একটি মেয়ে কেয়া (৫) তাদের সংসারে এসেছে। যারা এখনো বুঝেনা তাদের বাবা আর নেই। স্ত্রী পারভিন নিজবাংলা ২৪ বিডিকে জানান-আগে তার স্বামী অটো রিক্সা চালিয়ে সংসার চালাত গত এক বছর যাবত বিভিন্ন সমিতির ঋণের টাকা ও সুদের মহাজন আনোয়ারের দুই লাখ বিশ হাজার ও মাসুমের ছেলে আবদুলের পঞ্চাশ হাজার টাকার জন্য রাস্তায় বের হতে পারছিলনা । তাছাড়া সমবায় সমিতি স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে),সামাজিক সেবা, এডিআই,গ্রামীণ ও সি এস নামের বিভিন্ন প্রতিষ্ঠানের ৯ লাখ টাকা ঋণের বিপরীতে সাপ্তাহিক নয় হাজার টাকা কিস্তি টানতে হতো।সে এক প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে অন্য প্রতিষ্ঠানের কিস্তি সুদ করত। সর্ব শেষ তাদের টাকা না দিতে পেরে স্থানীয় সুদি মহাজন আনোয়ার ও আবদুলের নিকট থেকে চড়া সুদে দুই লাখ সত্তর হাজার টাকা ধার নেয়। কাল রোববার পাওনাদারদের কিস্তির টাকা দেয়ার তারিখ ছিল। কিন্ত এ ভাবে ফাঁকি দিয়ে চলে যাবে বুঝতে পারিনি । প্রতিবেশী কামাল জানান-ব্যাঙের ছাতার মত গজে উঠা ক্ষুদ্র ঋণের এনজিও গুলো অনেকের সংসার ভেঙ্গে দিয়েছে । যারা সেবার নামে মানুষের ভিটে ভাটি সহ সংসার জীবন বিষিয়ে তুলেছে ।

মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক
ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান 