News Bangla 24 BD | কালিয়াকৈরে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর মনোনয়ন পাওয়ার খবরে আনন্দ মিছিল - News Bangla 24 BD
News Head
 ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

কালিয়াকৈরে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর মনোনয়ন পাওয়ার খবরে আনন্দ মিছিল


কালিয়াকৈর(গাজীপুর) সংবাদদাতা:
আসন্নএকাদশজাতীয়সংসদ নির্বাচনেগাজীপুর -১ আসনেআওয়ামীলীগ থেকে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ্ এ্যাডভোকেড আকম মোজাম্মেল হকের ফের প্রার্থী হওয়ার খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলীয় নেতাকর্মীরা। আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকায় আর কোন পরিবর্তন না এলে তার সামনে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। এদিকে খবরটি কালিয়াকৈরে ছড়িয়ে পড়ার পর নাগরিক সমাজ ও সাধারণ মানুষও ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকে বলছেন, কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেকসিটি,রেলষ্টেশন ও বিদ্যুৎ কেন্দ্রসহ নানা  কারণে কালিয়াকৈর এখন দেশের মধ্যে অন্যতম গুরুত্বপুর্ণ এলাকা। সে বিচেচনায় গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম মোজাম্মেল হকের মতোএকজন অভিজ্ঞ নেতাকে মনোনয়ন দিয়ে আওয়ামীলীগ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কালিয়াকৈর উপজেলাআওয়ামীলীগের সাধারণসম্পাদক মোঃমুরাদ কবীরবলেন, দশ বছর আগেওে কালিয়াকৈর আর এখনকার কালিয়াকৈরের মধ্যে অনেক পার্থক্য । অনেকউন্নয়নহয়েছে। অভিজ্ঞ আকম মোজাম্মেল হকই গাজীপুর-১ আসনের যোগ্য প্রার্থী। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারবীর মক্তিযোদ্ধা ডাঃসাহাব উদ্দিন আহসান বলেন, এ আসনে নৌাকার বিজয় নিশ্চিত করতে আকম মোজাম্মেল হকের কোন বিকল্প নেই। মন্ত্রীর সঠিক পদক্ষেপের কারণে কালিয়াকৈরের মানুষ শান্তিতে আছেন। চাঁদাবাজি,রাজনৈতিক অস্থিরতা কিছুই নেই।উন্নত কালিয়াকৈরের নেতৃত্ব দিতেপরিণত নেতাপ্রয়োজন। আর তিনি হলেন,  আলহাজ অ্যাডভোকেড আকম মোজাম্মেল হকএমপি। এদিকে গণমাধ্যমের খবরে আকম মোজাম্মেল হকের প্রার্থী হওয়ার খবর শুনে মিষ্টি বিতরণ করেন,কালিয়াকৈরউপজেলা ও পৌরআওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ,কৃষকলীগ।কালিয়াকৈর বাজার, চন্দ্রাত্রীমোড়, ও সফিপুরবাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে উৎফুল্ল নেতা-কর্মী ও সর্মথকরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ