ঝিনাইদহে নসিমন চালকের গলাকাটা লাশ উদ্ধার
ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিকঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ফলসী গ্রামের মাঠ থেকে বুলবুল আহমেদ মিলন (৩৫) নামের এক নসিমন চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ফলসী গ্রামের মাঠের তোতা মিয়ার ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মিলন হরিণাকুন্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের আজিজুর রহমান মনার ছেলে। বর্তমানে সে সদর উপজেলার গাগান্না গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করছিল। ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, সকালে ধানক্ষেতে গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। দুর্বৃত্তরা অন্য কোন স্থান থেকে ধরে এনে গলা কেটে হত্যার পর ঘটনা স্থলে ফেলে রেখে গেছে বলে ধারনা পুলিশের।

মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক
ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান 