News Bangla 24 BD | ঝিনাইদহে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে স্থায়ী পদ্ধতি (লাইগেশন) মায়েদের মধ্যে ২শত কম্বল বিতরন - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

ঝিনাইদহে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে স্থায়ী পদ্ধতি (লাইগেশন) মায়েদের মধ্যে ২শত কম্বল বিতরন


ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিকঃ
মঙ্গলবার সকালে ঝিনাইদহের সদর উপজেলার সাগান্না ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কেন্দ্রে (২৪-২৯ নভেম্বর) পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে “স্থায়ী পদ্ধতি (লাইগেশন) মায়েদের মধ্যে ২শত কম্বল বিতরন করা হয়েছে।এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।“প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি,প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে স্থায়ী পদ্ধতি (লাইগেশন) মায়েদের মধ্যে ২শত কম্বল বিতরন করা হয়। এসময় উপস্থিত থেকে কম্বল বিতরন করেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডাক্তার জাহিদ আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম, সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আল মামুন প্রমূখ। আরও উপস্থিত ছিলেন স্থায়ী পদ্ধতি (লাইগেশন) মায়েদের স্বামী, সাগান্না ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শক,কর্মি সহ গন্যমান্য ব্যাক্তি বর্গ। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডাক্তার জাহিদ আহমেদ বলেন, “ছেলে হোক মেয়ে হোক, দু’টি সন্তানই যথেষ্ট এই প্রতিপাদ্যকে গুরুত্ব দিয়ে আলোচনা রাখেন। পরিবার পরিকল্পনার দিক গুলো তুলে ধরে বক্তব্য রাখেন।বিয়ের পর অন্তত ৫ বছর পরে সন্তান নেওয়ার পরামর্শ দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ