ঝিনাইদহে আসন্ন জলবায়ু সম্মেলন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত
ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিকঃ
ঝিনাইদহে প্যারিস চুক্তি বাস্তবায়নে স্বচ্ছতা কাঠামো সম্বলিত চুড়ান্ত রুপরেখা প্রণয়ন ও প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে মঙ্গলবার স্থানীয় পোষ্ট অফিস মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সনাক সভাপতি আবু তাহের, সদস্য সাইফুল মাবুদ, মানবাধিকার নেতা আমিনুর রহমান টুকুসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা, পোল্যান্ডের কাতোভিতসেতে আয়োজিত আসন্ন ২৪ তম জলবায়ু সম্মেলনে প্যারিস চুক্তি বাস্তবায়নে স্বচ্ছতা কাঠামো সম্বলিত চুড়ান্ত রুপরেখা প্রণয়ন ও প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান।

ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান 