News Bangla 24 BD | গাজীপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আ.ক.ম মোজাম্মেল হক - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

গাজীপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আ.ক.ম মোজাম্মেল হক


কালিয়াকৈর প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনের মনোনয়ন পত্র জমা দিয়েছেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ এ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি । মঙ্গলবার বিকালে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্ণিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের নিকট মনোনয়ন পত্র জমা দেওয়া হয়। এসময় গাজীপুর মহানগর আওয়মীলীগের সাধারণ সম্পাদক ও মহানগরের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাছিম কবীর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ কবীর, জেলা আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ সাহাব উদ্দিন আহসান, জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হাকিম, কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক আরিফ হোসেন খোকন, পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মোঃ রফিকুল ইসলাম তুষার, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ সেলিম আজাদ, মৌচাক ইউপি চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন,শ্রীফলতলী ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,সূত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বোয়লী ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদত হোসেন, ঢালজোড়া ইউপি চেলয়ারম্যান মোঃ আক্তার উজ্জামান,আটাবহ ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা ওরফে অলু মোল্লা উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের মনোনয়ন সংগ্রহকে কেন্দ্র করে উপজেলা প্রাঙ্গনে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের আগমন ঘটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ