News Bangla 24 BD | কালীগঞ্জে উঠান বৈঠকে প্রতিমন্ত্রী চুমকি - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

কালীগঞ্জে উঠান বৈঠকে প্রতিমন্ত্রী চুমকি


 কালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে উঠান বৈঠক করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত দলীয় পার্থী মেহের আফরোজ চুমকি এমপি। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে প্রতিমন্ত্রী দেশের উন্নয়নে কাজ করতে নারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে উঠান বেঠকে উপস্থিত হন। এ সময় তিনি ওই ওয়ার্ডের বালীগাঁও এলাকার মধ্যপাড়া, পশ্চিমপাড়া, বড়বাড়ি, বাড়ইবাড়ি, মনসাতলায় ৫টি উঠান বৈঠকে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে তাকে তৃতীয়বারের মত নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
চুমকি বলেন, সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। বিশেষ করে নারীদের আত্মনির্ভরশীল করতে কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। প্রশিক্ষণ নিতে আসা-যাওয়ার জন্যও অর্থ দিয়ে সহায়তা করে যাচ্ছে। তাই আগামী নির্বাচনেও ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করতে আহ্বান জানান প্রতিমন্ত্রী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা আব্দুল গনি ভূঁইয়া, পরিমল চন্দ্র ঘোষ, মোয়াজ্জেম হোসেন পলাশ. শফিউল কাদের নান্নু, মাজেদুল ইসলাম সেলিম, আশরাফুল আলম রিপন, যুবলীগ নেতা কাজী হারুন-অর-রশিদ টিপু, বাদল হোসেন, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, আলী-আল-রাফু অমিত, ওয়াহিদ হাসান, মহিলা নেত্রী জুয়েনা আহমেদ, আমিরুন্নেছাসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উঠান বৈঠকগুলোতে নারীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ