News Bangla 24 BD | গাজীপুর সদর উপজেলায় আ.লীগের আনন্দ মিছিল - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

গাজীপুর সদর উপজেলায় আ.লীগের আনন্দ মিছিল


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর- ৩ আসনে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল পাঁচ টায় গাজীপুর সদরের ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আনন্দ মিছিলের নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহ মোঃ ওমর ফারুক। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন তৃণমূল কমিটির আহ্ববায় মো.কফিল উদ্দিন বি.এস.সি, যুবলীগ নেতা ওসমান ফকির, ছাত্রলীগ নেতা মো.আফজাল হোসেন প্রমুখ। পরে ভবানীপুর আওয়ামী লীগ অফিসে অনুষ্ঠিত এক সভায় আসন্ন নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ