News Bangla 24 BD | গাজীপুরে ৫ আসনে মনোনয়ন জমা দিলেন ৪৯ প্রার্থী - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

গাজীপুরে ৫ আসনে মনোনয়ন জমা দিলেন ৪৯ প্রার্থী


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫ টি আসনে মোট ৪৯ টি মনোনয়নপত্র জমা পড়েছে। জমাকৃত মনোনয়নগুলোর মধ্যে ১৯৪ তথা গাজীপুর-১ আসনে জমা পড়েছে ১৭ টি। এই আসনে আওয়ামীলীগের প্রার্থী হয়েছেন- আকম মোজাম্মেল হক। এছাড়া অন্যান্যের মধ্যে রয়েছেন- তানভীর আহমেদ সিদ্দিকী (বিএনপি), আবুল বাশার (ইসলামিক আন্দোলন বাংলাদেশ), আব্দুল মজিদ (বাংলাদেশের ওয়ার্কাস পার্টি), আরিফুল ইসলাম (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট), আতিক মাহমুদ (গণফ্রন্ট), মোঃ হাসান উদ্দিন (তরীকত ফেডারেশন), মোহাম্মদ রাহাত আহম্মেদ (বাসদ), মোঃ কামাল উদ্দিন সিকদার (আওয়ামীলীগ), মোঃ শরীফুল ইসলাম (জাপা), মোঃ রফিকুল ইসলাম (গণফোরাম), মোঃ হুমায়ূন কবির (মুসলিমলীগ), চৌধূরী ইশরাক আহমদ সিদ্দিকী (বিএনপি), মোঃ আলী হোসেন মন্ডল (কৃষক শ্রমিক জনতা লীগ)
১৯৫ তথা গাজীপুর- ২ আসনে জমা পড়েছে মোট ১৪ টি মনোনয়নপত্র। এই আসনে আওয়ামীলীগের প্রার্থী হয়েছেন- মোঃ জাহিদ আহসান রাসেল। এ ছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- হারুন অর রশীদ (ইসলামিক আন্দোলন বাংলাদেশ), মোঃ জিয়াউল কবীর (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি), মোঃ আব্দুল কাইয়ুম (বাসদ), এম মঞ্জুরুল করিম রনি (বিএনপি), মোঃ সালাহ উদ্দিন সরকার (বিএনপি), সৈয়দ মোহাম্মদ আব্দুল হান্নান নূর (মুসলিমলীগ), মোঃ মাহবুব আলম (জাপা), মোঃ জয়নাল আবেদীন (জাপা)।
১৯৬ তথা গাজীপুর- ৩ আসনে আওয়ামীলীগের প্রার্থী হয়েছেন- মুহাম্মদ হোসেন। এছাড়া অন্যান্য প্রার্থীরা হলেন- রহমত উল্লাহ (ইসলামিক আন্দোলন বাংলাদেশ), নাসির উদ্দিন (জাকের পার্টি), রফিকুল ইসলাম (বাংলাদেশ তরীকত ফেডারেশন), মোঃ জহিরুল হক মন্ডল বাচ্চু (জাসদ), এসএম রফিকুল ইসলাম (বিএনপি), আফতাব উদ্দিন আহমেদ (জাপা), এসএম মফিজ উদ্দিন আহমদ (বাসদ), ইকবাল সিদ্দিকী (কৃষক শ্রমিক জনতা লীগ), মোঃ আঃ রহমান (কৃষক শ্রমিক জনতা লীগ)।
১৯৭ তথা গাজীপুর- ৪ আসনে আওয়ামীলীগের প্রার্থী হয়েছেন- সিমিন হোসেন রিমি। এছাড়া অন্যান্য প্রার্থীরা হলেন- নুরুল ইসলাম সরকার (ইসলামিক আন্দোলন বাংলাদেশ), মনির হোসেন (স্বতন্ত্র), জুয়েল কবির (জাকের পার্টি), মোহাম্মদ সারোযার-ই- কায়নাত (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট), মানবেন্দ্র দেব (বাংলাদেশের কমিউনিস্ট পাটি), শাহ রিয়াজুল হান্নান (বিএনপি), মোঃ নাজিম উদ্দিন শেখ (বাসদ), মোঃ মোশারফ হোসেন (জাপা)।
১৯৮ তথা গাজীপুর-৫ আসনে আওয়ামীলীগের প্রার্থী হয়েছেন মেহের আফরোজ। এছাড়া অন্যান্য প্রার্থীরা হলেন- রাহেলা পারভীন (জাপা), গাজী আতাউর রহমান (ইসলামিক আন্দোলন বাংলাদেশ), একেএম ফজলুল হক মিলন (বিএনপি), মোহাম্মদ আমিনুল ইসলাম মাহমুদ (জাকের পার্টি), মোঃ আল আমিন দেওয়ান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ) ও মোঃ আবু আশরাফ ভূঁইয়া (স্বতন্ত্র)।

এ বিভাগের অন্যান্য সংবাদ