ঝিনাইদহে ৪ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার
ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিকঃ
ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুন্ডুতে পৃথক ডাকাতির ঘটনায় জড়িত ৪ ডাকাতদে গ্রেফতার করেছে পুলিশ। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে গত ২ দিনে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-হরিণাকুন্ডু উপজেলার পোতাহাটি গ্রামের আব্দুল মালেকের ছেলে মোহন সরদার (৩২), ভায়না গ্রামে শওকত হোসেনের ছেলে সোহরাব হোসেন (৩৫), সাতব্রীজ এলাকার মৃত ইয়াজ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৫২) ও কালীগঞ্জ উপজেলার হুদাডাউটি গ্রামের আহম্মদ আলীর ছেলে ইউসুফ আলী (৩০)। ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, গত সেপ্টেম্বর মাসে শৈলকুপার বড়দাহ ও হরিণাকুন্ডুর ভূইয়াপাড়া গ্রামে ডাকাতি সংগঠিত হয়। এ ঘটনায় থানায় মামলা হলে অভিযানে নামে পুলিশ। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আসামী সনাক্ত করে মোহন সরদারকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক সোহরাব, শহিদুল ইসলাম ও ইউসুফ আলীকে গ্রেফতার করা হয়। এছাড়াও লুন্ঠিত স্বর্ণালংকার ক্রেতা সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের সুকুমার সরকারের ছেলে সুলভ সরকারকে আটক করা হয়। উদ্ধার করা হয় স্বর্ণালংকার ও মোবাইল সেট। সিনিয়র সহকারী পুলিশ সুপার তারেক আল মেহেদি আরও জানান, আটজনের একটি ডাকাতদল ডাকাতি সংগঠিত করে বলে আসামীরা আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে। এদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান 