News Bangla 24 BD | বীর প্রতীক তারামন বিবির মৃত্যুতে জাবি উপাচার্য গভীর শোক - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

বীর প্রতীক তারামন বিবির মৃত্যুতে জাবি উপাচার্য গভীর শোক


সাগর কর্মকার, জাবি প্রতিনিধি:

মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের জন্য রান্না করা, তাঁদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকিস্তানি বাহিনীর খবর সংগ্রহ করা এবং সম্মুখযুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে লড়াই করেছিলেন তিনি।  সেই বীর প্রতীক তারামন বিবি (৬২) আর নেই। চলে গেছেন লোকচক্ষুর অন্তরালে।

বীর প্রতীক তারামন বিবির মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বীর প্রতীক তারামন বিবির পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় জাবি উপাচার্য বলেন, ‘বীর প্রতীক তারামন বিবি বাঙালি নারীর গর্ব। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।’

২০১৬ সালের ডিসেম্বর মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মুক্তি সংগ্রাম নাট্য উৎসব উপলক্ষে বীর প্রতীক তারামন বিবির আগমন এবং প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধনের স্মৃতিচারণ করে উপাচার্য তাঁর শোক বার্তায় আরো বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারামন বিবির আগমন- এ বিশ্ববিদ্যালয় সম্মানিত করেছে। তিনি বিশ্ববিদ্যালয়কে ঋদ্ধ করেছেন। আমরা তাঁর কাছে ঋণী।’

এ বিভাগের অন্যান্য সংবাদ