News Bangla 24 BD | ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই’-ড. কামাল - News Bangla 24 BD
News Head

‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই’-ড. কামাল


জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, গণতন্ত্রের ধারাবাহিকতা ও জনগণের ক্ষমতায়নের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই। যাচাই বাছাইয়ের পর জাতীয় ঐক্যফ্রন্টের একক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কামাল হোসেন নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়ে বলেন, ২০২১ সালে আমাদের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী প্রাক্কালে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও সব প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। পোলিং এজেন্টরা যাতে নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারে তার ব্যবস্থা করতে হবে।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতিতে ভাষার ব্যবহারে আরো সংযত হওয়ার জন্য রাজনৈতিক নেতাদের প্রতি আহবান জানান।

সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন।

এতে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম, গণফোরামের কার্যকরী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু প্রমুখ।বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ