News Bangla 24 BD | ঝিনাইদহে প্রেম আর হতাশায় ১১ মাসে ৮ শিক্ষার্থীর আত্মহনন শৈলকুপায় ইবির আরো এক শিক্ষার্থীর আত্মহত্যা ! - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ঝিনাইদহে প্রেম আর হতাশায় ১১ মাসে ৮ শিক্ষার্থীর আত্মহনন শৈলকুপায় ইবির আরো এক শিক্ষার্থীর আত্মহত্যা !


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ
প্রেমঘটিত কারণ ও চাকরী না পাওয়ার হতাশা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একের পর এক আত্মহননের ঘটনায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সর্বশেষ ঝিনাইদহ শহরের মহিষাকুন্ডু গ্রামের আজিমুদ্দীনের পর ঐশী শিকদার নামে আরো এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। প্রেমঘটিত কারণে গত বৃহস্পতিবার ঐশী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। ইবির ইসলামের ইতিহাস বিভাগের সদ্য স্নাতক ১ম বর্ষের ছাত্রী ঐশী শৈলকুপা উপজেলার ছোন্দাহ গ্রামের আলাউদ্দীন বিশ্বাসের মেয়ে। ভর্তির একদিন পরই তিনি আত্মহত্যা করেন। শৈলকুপা থানার এসআই মাহফুজুর রহমান জানান, ঘটনার দিন ঐশীর পিতা মাতা বাড়ি ছিল না। পরিবারের পক্ষ থেকে মানসিক ভারসাম্যহীনের কারণে ঐশী আত্মহত্যা করেছে বলে পুলিশকে জানানো হয়। সেই মোতাবেক কারো প্রতি সন্দেহ না থাকায় ঐশীর লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়। তবে গ্রামবাসিরা জানায়, প্রেমঘটিত কারণে ঐশী আত্মহত্যা করেছেন। ইবির প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান জানান, প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে আমি শুনেছি। জানা গেছে, চলতি বছরে ঐশীসহ ইবির ৮ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এদের মধ্যে প্রেমঘটিত কারনই বেশি। তথ্য নিয়ে জানা গেছে, এ বছর ইবির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাইমুজ্জামান খান সাঈম শৈলকুপার শেখপাড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন আবাসিক হলের ২২৯নং কক্ষ থেকে নাজমুল হাসান নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নাজমুল ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। ইসলামী বিশ্ববিদ্যালয় রাষ্টনীতি ও লোক প্রশাসন বিভাগের বিভাগের স্নাতকোত্তর ২০১৪-১৫ শিক্ষা বর্ষের ছাত্র আতিকুর রহমান আতিক (২৫) আত্মহত্যা করেন। এদিকে, পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় ইবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাস্টার্স ফলপ্রার্থী রোকনুজ্জামান ট্রেনের নিচে ঝাপ দিয়ে ও মুমতাহিনা ঝিনাইদহের নিজ বাসায় আত্মহত্যার পথ বেচে নেন। গত শনিবার ঝিনাইদহ শহরের মহিষাকুন্ডু গ্রামের বাসিন্দা ও আলকোরআন বিভাগের ছাত্র আজিমুদ্দীন বিষপান করলে শনিবার ঢাকা মেডিকেলে মৃত্যু বরণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ