News Bangla 24 BD | ঝিনাইদহে ককটেল ও পেট্টোল বোমাসহ ২ শিবির কর্মী আটক - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

ঝিনাইদহে ককটেল ও পেট্টোল বোমাসহ ২ শিবির কর্মী আটক


ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকা থেকে ককটেল ও পেট্টোল বোমাসহ ২ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-ঝিনাইদহ সদর উপজেলার দরি গোবিন্দপুর গ্রামের দলিল উদ্দিন বিশ্বাসের ছেলে আব্দুল আলীম ও একই উপজেলার কালুহরপুর গ্রামের সফর আলীর ছেলে নাজমুল হোসেন। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, নাশকতা পরিকল্পনার জন্য বেশ কয়েকজন জামাত-শিবির নেতাকর্মী বিষয়খালী এলাকায় অবস্থান করছিল। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিনো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যারা যায়। সে সময় আব্দুল আলিম ও নাজমুল ইসলাম নামে দুই জামাত শিবির কর্মীকে আটক করে। পরে তাদের কাছ থেকে ১৫ টি হাত বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ