News Bangla 24 BD | বাংলাদেশ অর্থনীতি যথেষ্ট মজবুত: প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head

বাংলাদেশ অর্থনীতি যথেষ্ট মজবুত: প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এখন বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট মজবুত। উন্নয়নমূলক কাজের সিংহভাগই নিজস্ব অর্থায়নে করার সক্ষমতা আমরা অর্জন করেছি। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।’

আজ রবিবার প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে ২০১৫-২০১৬ অর্থবছরে ‘জাতীয় রপ্তানি ট্রফি’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়া আর কেউ থামাতে পারবে না।’

অনুষ্ঠানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ ৫৬টি প্রতিষ্ঠানকে ‘জাতীয় রপ্তানি ট্রফি ২০১৫-১৬’ প্রদান করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘এক সময় বাংলাদেশের নাম শুনলে অনেকে নাক সিটকাতো। বাংলাদেশ নাম শুনলেই যেন ঝড়, বন্যা, দুর্ভিক্ষ ও ভিক্ষার ঝুড়ি নিয়ে যাওয়া বুঝাতো। সেই অবস্থা এখন আর নেই। আর কেউ বাংলাদেশকে অবহেলা করতে পারে না।’

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘ব্যবসায়ীদের জন্য আমরা অনেক সুযোগ করে দিচ্ছি। আর আমার দরোজাতো সবসময় খোলাই থাকে, কোনো প্রটোকল নেই, কিছু নেই। কোনো সমস্যা হলে নিশ্চিন্তে আমার সঙ্গে শেয়ার করতে পারেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ