বিশ্ব ইজতেমার ময়দান পরিদর্শন, কমিটি গঠন
মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী : টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় রোববার দুপুরে ইজতেমা ময়দান পরিদর্শন করেনগ াজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াইএম বেলালুর রহমান। মাঠপরিদর্শন শেষে তিনি বলেন, বিশ্ব ইজতেমার মাঠ থেকে জব্দ করা মুসল্লীদের মালামাল, মোটরবাইক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন ফেরত দেয়ার জন্য এডিশনাল ডেপুটি কমিশনার (ক্রাইম) মো. আবু হানিফ, সহকারী পুলিশ কমিশনার আহসানুল হক, গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিট্রেট মোস্তাফিজুর রহমান, টঙ্গী পশ্চিম থানার ওসি মো. এমদাদুল হক, ডিবির ইন্সক্টের এ কে এম কাউছার চৌধুরী, সিটি মেয়রের একজন প্রতিনিধি, সিটি এসবির এসআই আরিফ ইউছুফ, মাওলানা সাদ এর পক্ষ থেকে মো. মনির হোসেন ও মাওলানা যোবায়ের অনুসারী ইঞ্জিনিয়ার মাহমুদসহ ৯ সদস্যের এশটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রতি দিন সকাল ৯টায় থেকে সন্ধ্যা পর্যন্ত জব্দকৃত মালামাল হস্তান্তরসহ কমিটির কার্যক্রম চলবে। বিশ্ব ইজতেমার ব্যাপারে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনের পরে আর এশটি মিটিং হবে। সে মিটিং এ জানা যাবে বিশ্ব ইজতেমার তারিখ ও সময়।
অপরদিকে রোববার দুপুরে মাওলানা যোবায়ের অনুসারী কয়েকশ মুসল্লী আব্দুল্লাহপুর থেকে টঙ্গীর ষ্টেশন রোড পর্যন্ত এশটি বিক্ষোভ মিছিল বেরকরে। মিছিলে মুসল্লিরা ইজতেমা ময়দানে শনিবার দুপুরে সাদ পন্থিরা অতর্কিতে হামলা চালিয়ে এক মুসল্লিকে হত্যাসহ শত শত মুসল্লিদের পিটিয়ে আহত করার বিচার দাবী করে শ্লোগান দেন এবং বাটা গেইটের সামনে গিয়ে ওই ঘঁনার প্রতিবাদে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন। এ সময় এ ঘঁনার পরিপ্রেক্ষিতে সাদ পন্থিদের বিচার দাবী করেন।

ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান 