গাজীপুরে কৃষি বিজ্ঞানীদের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
গাজীপুরের জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমিতে (নাটা) এন-২৫তম ন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ সিস্টেম (নারস) বিজ্ঞানীদের চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: নাসিরুজ্জামান। নাটা-র ভারপ্রাপ্ত মহা পরিচালক ড. মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো: কবীর ইকরামুল হক, কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ওয়ায়েস কবীর, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহা পরিচালক অমিতাভ দাস, বিএআরআই এর মহা পরিচালক ড. আবুল কালাম আজাদ, বিআরআরআই এর মহা পরিচালক ড. শাহজাহান কবীর ও অতিরিক্ত সচিব মাহমুদ হাসান প্রমুখ। এ কোর্সে ৪০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেন।

ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান 