News Bangla 24 BD | গাজীপুরের ৫ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইকালে বিভিন্ন অভিযোগে গাজীপুরের ৫টি নির্বাচনী আসনে ১০ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রবিবার মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন। সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধির উপস্থিতিতে যাচাই-বাচাই শুরু করেন, চলে বিকেল পর্যন্ত। যাদের মনোনয়ন বাতিল হয়েছে সেগুলো হচ্ছে : গাজীপুর-১ আসনে মো: কামাল উদ্দিন সিকদার (আওয়ামীলীগ), মো: হুমায়ূন কবির (মুসলিম লীগ), মো: আলী হোসেন মন্ডল (কৃষক শ্রমিক জনতা লীগ)। গাজীপুর-২ আসনে মো: মাহবুব আলম (জাতীয় পার্টি) ও মো: জয়নাল আবেদীন (জাতীয় পার্টি)। গাজীপুর-৩ আসনে মো: জহিরুল হক মন্ডল বাচ্চু (জাসদ) ও মো: আ: রহমান (কৃষক শ্রমিক জনতা লীগ)। গাজীপুর-৪ আসনে মনির হোসেন (স্বতন্ত্র), মো: মোশারফ হোসেন (জাতীয় পার্টি)। গাজীপুর-৫ আসনে মো: আবু আশরাফ ভূঁইয়া (স্বতন্ত্র)। হলফনামায় তথ্য গোপন, স্বাক্ষর না থাকা, বিল খেলাপিসহ বিভিন্ন অভিযোগে এদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। গাজীপুরের ৫টি আসনে মোট ৪৯ জন মনোনয়নপত্র দাখিল করেছিল। বাছাইয়ে উত্তীর্ণ হওয়ার পরও কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে আগামী ৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এই পর্বের পর ১০ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। এর পর আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এর আগে ৮ নভেম্বর নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ