শাশুড়ি-ভাসুরের দেয়া আগুনে জীবন প্রদীপ নিভলো রিতার
গাজীপুরের শ্রীপুর উপজেলার নারায়নপুর গ্রামে শ^শুড় বাড়ির লোকদের দেয়া আগুনে ঝলসে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে রিতা আক্তার (২৩) নামের এক গৃহ বধূ। সে উপজেলার নতুন পটকা গ্রামের রোকন ফকিরের মেয়ে।
জানা যায়- প্রায় তিন বছর আগে একই উপজেলার নারায়ানপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে কাতার প্রবাসী আসাদুলের সঙ্গে বিয়ে হয় রিতার। শ্বশুর, শাশুড়ি ও ননদের সঙ্গেই সংসার শুরু করে সে। চোখজুড়ে সুখের স্বপ্ন নিয়ে আসা রিতার জীবন প্রদীপ শ্বশুরবাড়ির লোকদের দেয়া আগুনেই নিভে গেল। রোববার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় রিতার বাবা বাদী হয়ে ভাসুর বিপ্লব, এবাদুল্লাহ, এমজা, শাশুড়ি হাজেরা, ননদ জান্নাত ও ননদের স্বামী কামালের নাম উল্লেখ করে শ্রীপুুর থানায় মামলা করেছেন।
রিতার বাবা রোকন উদ্দিন জানান, তিন বছর আগে আসাদুল্লাহর সঙ্গে পারিবারিকভাবে রিতার বিয়ে দেন। বিয়ের পর থেকেই আসাদুল্লাহ্ প্রবাসী জীবন যাপন করছে। প্রায় এক বছর আগে পারিবারিকভাবে একই বাড়িতে আলাদা বসবাস করার সিদ্ধান্ত নেয় রিতা। এরপর থেকে তার স্বামী বাড়িতে টাকা পাঠানো বন্ধ করে দেয়। ফলে ক্ষিপ্ত হয়ে শ্বশুরবাড়ির লোকজন তার ওপর অত্যাচার ও নির্যাতন শুরু করে।
এরই মধ্যে আসাদুল দেশে ফিরে আসার সিদ্ধন্ত নেয় এবং আমাকে গাড়ি কেনার জন্য আড়াই লাখ টাকা দেয়। বাকি সাড়ে ছয় লাখ টাকা আমি যোগাড় করে গত ৫ মাস আগে আসাদুলের নামে একটি প্রাইভেটকার ক্রয় করি। এতে স্বামীর বাড়ির লোকজন আরও ক্ষিপ্ত ও বেপরোয়া হয়ে উঠে।
বুধবার রাতে টয়লেট থেকে ফেরার সময় ভাসুর ও শাশুড়ি মারপিট করে রিতার শরিরের কাপড়ে আগুন লাগিয়ে দেয়। এ সময় সে চিৎকার করলেও শ্বশুরবাড়ির কেউ এগিয়ে আসেনি। পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে মারা যায়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম জানান, এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা রুজু হয়েছে। ইতোমধ্যেই রিতার শাশুড়ি ও ননদকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান 