News Bangla 24 BD | কাপাসিয়ায় ভূয়া জজ গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় রবিবার বিকেলে রাশেদুল ইসলাম সোহাগ (৩০) নামে এক ভূয়া জজকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার বিরুদ্বে জজ পরিচয় দিয়ে শতাধিক লোকের কাছ থেকে বিভিন্ন সমস্যার সমাধান, বিভিন্ন প্রতিঠানে চাকরী দেয়ার নাম করে প্রতারণার মাধ্যমে অর্থ নেয়ার অভিযোগ রয়েছে। সোমবার তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার ভেড়ারচালা গ্রামের আঃ খালেকের পুত্র।
কাপাসিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) মনিরুজ্জামান খান জানান, দীর্ঘ দিন যাবৎ একধিক লোকজন থানায় এসে রাশেদুল ইসলাম সোহগের বিরোদ্ধে অভিযোগ করে আসছিল তিনি তৃতীয় সহকারী জজ (সাতক্ষীরা) পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়েছে। পরে এরাকাবাসী জানতে পারে সে প্রকৃত পক্ষে জজ নয় । এক প্রর্যায়ে গত রবিবার বিকেলে এস আই রাসেলসহ কয়েকজন পুলিশ তার বাড়িতে গেলে সে পুলিশকে জজ বলেই পরিচয় দেয়। তখন এস আই রাসেল তাকে চ্যালেঞ্জ করে এবং তাকে জজ এর প্রমাণ দিতে বলে। সে কোন সঠিক প্রমাণ দিতে না পাড়ায় তাকে সন্দেহজনক আটক করে থানায় নিয়ে আসে। ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানায় প্রকৃতপক্ষে সে জজ নয়। তবে সে জজ হওয়ার জন্য পরীক্ষা দিয়েছিল এতে উর্ত্তীন হতে পারেনি। এসময় সে আরো জানায় মোঃ অরুন মিয়ার নিকট থেকে ৩৭ হাজার টাকা, লিটন মিয়ার কাছ থেকে ৯০ হাজার টাকা ও ইমাম উদ্দিনের কাছ থেকে ১৫ হাজার টাকা মামলা খালাস করে দিবে বলে নেয়। মামলার তদন্তকারি অফিসার এস আই মোঃ বছির উদ্দিন জানায়, সোহাগ এর বিরোদ্ধে প্রতারনার মাধ্যমে অর্থ নেয়ার অভিযোগে এস আই রাসেল বাদী হয়ে মামলা করেছেন। অধিকতর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ