News Bangla 24 BD | গাজীপুর জেলা ও দায়রা জজ’র বিদায় সংর্বধনা - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

গাজীপুর জেলা ও দায়রা জজ’র বিদায় সংর্বধনা


আফজাল হোসেন : গাজীপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ একেএম এনামুল হকের অবসর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সোমবার জেলা জজ কোর্ট অঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল’র জেলা এমএলবি মেজবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর সিটি-মেয়র এডঃ মোঃ জাহাঙ্গীর আলমসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই.এম বেলালুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আাশরাফুল আলম, জিপি এডঃ মোঃ আমজাদ হোসেন বাবুল, পিপি এডঃ মোঃ হারিজ উদ্দিন আহম্মেদ, গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি এডঃ মোঃ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক এডঃ মোঃ শাহজান, চীফজুডিশিয়াল আদালতের নাজির মোঃ ওবায়দুল কবীর, জেলা জজ বেঞ্চ সহকারী মোঃ আবুল বাশার খান প্রমুখ।
গাজীপুরের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক ১৯৮৪ ইং সালে মুনসেফ পদে রাজশাহী আদালতে চাকুরিতে যোগদান করেন। ২০০৭ইং সালে বিচার বিভাগ পৃথকিকরণ হলে তিনি ঢাকা সিএমএম কোর্টে চীফ মেট্রো-পলিটন ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করে। ২০১৫ ইং সালে ২৬শে এপ্রিল গাজীপুর সিনিয়র জেলা ও দায়রা জজ হিসাবে যোগদান করে ৩ বছর ৮ মাস ৫ দিন কর্মরত রয়েছেন। তিনি আগামী ১লা জানুয়ারী ২০১৯ ইং সালে অবসরে যাবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ