News Bangla 24 BD | গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে সেনা সার্জেন্টসহ নিহত-৫ - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে সেনা সার্জেন্টসহ নিহত-৫


গাজীপুরে শ্রমিকবাহী একটি বাসের সঙ্গে-যাত্রীবাহী লেগুনার সংঘর্ষে সেনাবাহিনীর সাবেক এক সার্জেন্টসহ ৫জন নিহত এবং কমপক্ষে ৮জন আহত হয়েছেন। হতাহতরা সবাই লেগুনাযাত্রী ছিলেন। নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। নিহত সার্জেন্টের নাম মো. মিজানুর রহমান (৫০), তার বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া থানার লক্ষীপুর এলাকায়। নিহত অপরযাত্রী রাতুলের (১৮) নাম জানা গেলেও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
গাজীপুর সদর থানার এসআই মো. শহীদুল ইসলাম জানান, রাজেন্দ্রপুর ক্যান্টমেন্ট এলাকা থেকে একটি যাত্রীবাহী বাস গাজীপুর সদর উপজেলার বাংলাবাজার এলাকায় যাওয়ার পথে হালডোবা এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি যাত্রীবাহী লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেয়ার পর অপরজন নিহত হন। নিহতরা সকলেই পুরুষ। নিহত মিজানুর রহমানসহ অজ্ঞাত দুইজনের লাশ উদ্ধার করে ক্যান্টনমেন্টের হাসপাতালে এবং অপর দুইজনের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষন দাস বলেন, দূর্ঘটনাস্থল থেকে ছয়জনকে এ হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে (অজ্ঞাত) এক যুবক হাসপাতালে আনার আগে মারা গেছেন। আর রাতুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহতদের মধ্যে দুলালকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং আহত খাইরুল (৪০), খলিল (৪০) নিশান আহমেদ (২৮) গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ