News Bangla 24 BD | গাজীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

গাজীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত


সোমবার সকালে গাজীপুরের জেলা প্রশাসন চত্ত্বরে নাট মন্দিরে জেলা প্রশাসন, জেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, হুইল চেয়ার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ মনজুরুল হক, জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য দিলরুবা ফায়জিয়া, গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস,এম আনোয়ারুল করিম, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক পরশ গাজীপুরের পরিচালক ফয়জুন নেছা লাভলী প্রমুখ।
আলোচনা শেষে প্রতিবন্ধীদের মাঝে ৫টি হুইল চেয়ার ও প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, উচ্চতর বিভিন্ন প্রতিবন্ধীদের মাঝে ২৭৮ জনকে প্রতিবন্ধী বৃত্তি প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ