গণতন্ত্রের মূলকথা আইনের শাসন ও সবার প্রতি সমভাবে আইনের প্রয়োগ-কমিশনার মাহবুব তালুকদার
কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘স্বাধীনতার আকাঙ্খা ছিল একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা। গণতন্ত্রের মূলকথা আইনের শাসন ও সবার প্রতি সমভাবে আইনের প্রয়োগ। শুদ্ধ নির্বাচনের মাধ্যমে সেই স্বপ্নটিকে বাস্তবতায় রূপদান করে আসুন আমরা সবাই মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের ঋণ পরিশোধ করি।’
সোমবার নির্বাচন ভবনে নির্বাচন কর্মকর্তাদের এক প্রশিক্ষণ (প্রশিক্ষকদের প্রশিক্ষণ) কর্মসূচিতে মাহবুব তালুকদার বলেন, ‘নির্বাচনের পূর্বশর্ত হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতা। এই পূর্বশর্ত পালনে আইনানুগভাবে কর্তব্য পালনে আপনারা দৃঢ় ভূমিকা রাখবেন। একটা কথা মনে রাখতে হবে, আইন যদি নিজস্ব গতিতে না চলে তাহলে কোনো কার্যক্রমই আইনানুগ হতে পারে না। সবার জন্য সমভাবে আইনের প্রয়োগ করা না হলে সেই আইন, আইন নয়; আইনের অপলাপ মাত্র। তাই আইনসিদ্ধ না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে উঠবে। প্রশ্নবিদ্ধ নির্বাচন করে কমিশন নিজেদের কলঙ্কিত করতে চায় না। আমি জানি আপনাদের কেউই এর ভাগিদার হতে চাইবেন না।’
নির্বাচন কর্মকর্তাদের তিনি বলেন, নির্ভয়ে, সাহসিকতার সঙ্গে দায়িত্বপালন করবেন। আপনারা ব্যর্থ হলে নির্বাচন ব্যর্থ হবে। অন্যদিকে আপনাদের সাফল্যে উদ্ভাসিত হবে সমগ্র জাতি।
নির্বাচন কমিশনার বলেন, সব মিলিয়ে প্রায় ১০ থেকে ১২ লাখ কর্মকর্তা-কর্মচারী নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। ভোট কেন্দ্রের সব অনিয়ম রোধ, শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগের ক্ষমতা এই কর্মকর্তাদের দেওয়া হয়েছে।

ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন
আগামী ৬ মাসে চালু হচ্ছে ৫টি শিশু হাসপাতাল 