News Bangla 24 BD | ৫ লাখ টাকার বিদেশী মদ ও বিয়ারসহ গ্রেফতার-৩ - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

৫ লাখ টাকার বিদেশী মদ ও বিয়ারসহ গ্রেফতার-৩


মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী : শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ মদসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য বিক্রির অভিযোগে গাজীপুর মহানগরের টঙ্গীর আমতলী এলাকার জাভান হোটেলে অভিযান চালিয়েছে র‌্যাব-১ ও ৩ এর সদস্যরা। এসময় সরকারী অনুমতিহীন মদ বিয়ারসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও হোটেলে অসামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগে ৩ জনকে আটকসহ তাদের হেফাজত থেকে প্রায় ৫ লাখ টাকার মদ ও বিয়ার উদ্ধার করেছে।
র‌্যাব-৩ সুত্রে জানা যায়, গত সোমবার রাত সাড়ে ১১টায় দিকে র‌্যাব-১ ও -৩ এর সমন্বয়ে একটি একটি দল জাভান হোটেলে অভিযান চালায়।এ সময় জাভান হোটেল থেকে প্রায় ৫ লঅখ টাকা মূল্যের ৬০ বোতল বিদেশী মদ ও ১০ কেস বিদেশী বিয়ারসহ ডিকে ফ্লোর ম্যানেজার হিমু (৪৭), হোটেলের মার্কেটিং ম্যানেজার লিয়াকত হোসেন(৫০) ও রিসিপশনের শহীদ (৩৪) নামে ৩ জনকে গ্রেফতার করে র‌্যাব।
র‌্যাব আরো জানান, জাবান হোটেলের বিরুদ্ধে শুল্কমুক্ত সুবিধায় মদ বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। তারা বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার মদ বিক্রি করে আসছিল। সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের ওখানে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এলাকাবাসীদের অভিযোগ, লাইসেন্স না নিয়ে অবৈধভাবে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে প্রকাশ্যে হোটেলটিতে মদ ও বিয়ারসহ বিভিন্ন মাদক বিক্রি করা হতো। সেখানে প্রতি রাতে ডিজে পার্টিসহ নানা ধরনের অসামাজিক কার্যকলাপ চলতো। গ্রেফতারকৃতরা আটকের সময় জানিয়েছে, টঙ্গী থানা পুলিশ ও গাজীপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহযোগীতায় এ হোটেলেবসানো হয় মাদকের বিশেষ আসর। এখানে বেশিরভাগই রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর ও টঙ্গী, জয়দেবপুর, কালিগঞ্জ এলাকার মাদকাসক্ত টিনএজাররা মাদকের আসরে অংশ নেয়। দিনভর স্কুল-কলেজের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে এখানে ইয়াবা, টাকিলা সেবন করার সুযোগ পায়। রাতে ডিজে পার্টিতে অংশ নেয়অত্র অঞ্চলেরবিভিন্ন অপরাধী ও মাদকসেবীরা। ভেতরে পার্টি চলাবস্থায় স্থানীয় প্রশাসন নিয়মিত মাসোহারার বিনিময়ে পুলিশী পাহারার ব্যবস্থা করে থাকে।
এব্যাপারে হোটেলের মালিক বাদল ওরফে জার্মান বাদলের মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে বর্তমানে হোটেলটি ভাড়া নিয়ে পরিচালনার দ্বায়িত্বে থাকা মো. ছিদ্দিকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি উপরোক্ত বিষয়টির সত্যতা স্বীকার কওে বলেন, সরকারী অনুমতি পাওয়ার জন্য কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তওে জমা দেয়া হয়েছে। আপাদত স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে হোটেলটি চালানো হচ্ছে।
এব্যাপারে গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, এধরনের হোটেল আছে বলে আমার কিছু জানা নেই, যদি এটা সত্যি হয় তবে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। সরকারী অনুমতি ব্যতিত এধরনের কোন হোটেল চলতে পারে না। আমি বিষয়টির খেঅঁজ নিয়ে দেখছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ