গাজীপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত
“নারীর কথা শুনবে বিশ^, কমলা রঙে নতুন দৃশ্য” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মঙ্গলবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় বোর্ড বাজারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়েছে। নারী নেতৃত্ব ক্ষমতায়ন উন্নয়ন কেন্দ্র বোর্ড বাজার ইউনিট এ অনুষ্ঠানের আয়োজন করেন। ডিএসকের পিআরও মোঃ মনিরুল ইসলাম উপস্থাপনায় ও সাবেক সিভিল সার্জন হাছিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশন ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ¦ আবদুল্লাহ আল-মামুন মন্ডল। নারী নির্যাতন, নারীর ক্ষমতায়ন নিয়ে আরও আলোচনা করেন এল.জি.ডির প্রকৌশলী মমতাজ উদ্দিন মোল্যা, গাছা থানার এস আই সুরুজ্জামান, প্রকল্প সমন্বয়কারী তাহমিনা কবির, জেলা ব্র্যাক এর ম্যানেজার মোঃ এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানে গাছা ডিএসকের ২৫ জন নারী প্রতিনিধি অংশ নেন।

ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান
রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক 