গাজীপুরে রোভার মুটের শতবর্ষ পার করার অনুষ্ঠান শুরু
গাজীপুরের বাহাদুরপুরে রোভার প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে রোভার মুটের শতবর্ষ পার করার অনুষ্ঠান। আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত ওই অনুষ্ঠান চলবে। অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে বৃক্ষরোপন কর্মসূচীসহ বাইসাইকেল শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানমালা।
একে ঊনবিংশ আঞ্চলিক রোভার মুটও বলা হয়। সারাদেশ থেকে বাছাই করা ২ হাজারের মতো রোভার স্কাউট এতে অংশ নিয়েছে। নানা প্রস্তুতির পর দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে এসেছেন তারা। রোভার স্কাউটদের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত স্কাউটিংয়ে তিনটি ধাপ- কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউট।
এই রোভার স্কাউটই স্কাউটিংয়ের সর্বোচ্চ পর্যায়। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য রোভার। যাদের মধ্য থেকে সবচেয়ে দক্ষ রোভারদের সুযোগ হয় এমন মিলন মেলায় অংশগ্রহণ করার। ১৪টি চ্যালেঞ্জে অংশ নিতে হয় রোভারদের। এর মধ্যদিয়ে রোভারদের ক্যারিয়ার হয় আরো শক্তিশালী। যারা কখনো কোমল বিছানা ছাড়া ঘুমান না, তারা এ ক’দিন পার করবেন তাঁবুবাসে।
এখানে অজানা পথে হাইকিং, সমাজ উন্নয়নে রাস্তার খানা-খন্দ মাটি দিয়ে ভরাট, ক্যারিয়ার প্ল্যানিং কার্যক্রম, বাঁধা পেরিয়ে যাওয়ার মতো কঠিন কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এসব চ্যালেঞ্জে প্রতিটি ইউনিটের অংশগ্রহণ বাধ্যতামূলক। রাতেই তাঁবু জলসার প্রস্তুতি। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় টিকে থাকা সেরাদের নিয়ে শেষদিন অনুষ্ঠিত হয় মহা তাঁবু জলসা।
তবে রোভারদের নিরাপত্তা, পানি, টয়লেট ব্যবস্থা আরো উন্নত করা দরকার। হাজার হাজার রোভারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেচ্ছাসেবকদের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো ও সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয়তা অপরিসীম। ফিল্টার মেশিন দিয়ে পরিশোধিত পানি, উন্নত শৌচাগারের ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অংশগ্রহণ করা রোভাররা সবাই মুঠোফোন ব্যবহার করেন। তাই চার্জার সংযোগে সুবিধাজনক করা সময়ের দাবি। অষ্টাদশ আঞ্চলিক রোভার মুট থেকে শিক্ষা নিয়ে আয়োজকরা আরো দায়িত্বশীল হবেন বলে দাবি করেছেন রোভাররা। রোভার মুটের শতবর্ষ সফল হোক। রোভারদের জন্য রইল শুভ কামনা।

ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান 