ঝিনাইদহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ
ঝিনাইদহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সকালে কালেক্টরেট চত্বরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, শীতের তীব্রতা থেকে শহরের ভাসমান এবং ছিন্নমূল শিশু, নারী ও পুরুষদের রক্ষা করতে আজ ব্যক্তিগত পক্ষ থেকে ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হলো। পর্যায়ক্রমে সরকারি বরাদ্ধের আরও ৮ হাজার ২’শ কম্বল বিতরণ করা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান 