শ্রীপুরে নবান্ন উৎসব পালন, কৃষকের সঙ্গে ধান কাটলেন ডিসি
আবহমান গ্রাম-বাংলার এতিহ্যকে আগামী প্রজন্মেও নিকট তুলে ধরতে গাজীপুরের শ্রীপুরে বুধবার পালিত হলো নবান্ন উৎসব। উৎসবে যোগ দেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমানয়ূন কবীরও। পরে তারা সেখানে
কৃষকদের সাথে মাঠে পাকা ধানও কাটেন। ধান কাটায় যোগ দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারসহ অনেকে।
শ্রীপুর উপজেলা প্রশাসন ও শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণের যৌথ আয়োজনে শ্রীপুর উত্তর পাড়ায় নবান্ন উৎসবে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক নেসার উদ্দিন ও নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিনের স্ত্রী ইসরাত জেরিন মুক্তি প্রমুখ।
নবান্ন অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. হুমায়ূন কবীর দেওয়ান মুহাম্মদ হুমায়ূন বলেন- গ্রাম-বাংলার প্রকৃতিতে এখন হেমন্ত কাল, আবহমান বাংলার ঐতিহ্যকে লালন করার মাধ্যমে তা সবার মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সরকারিভাবে নবান্ন উৎসবের আয়োজন করা হয়েছে। কৃষকদের উদ্দীপনা দিতে মাঠে গিয়ে ধান কেটেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, কৃষকের মাঠে ধান কাটা থেকে শুরু করে মাড়াই ও ধান থেকে পিঠা তৈরি পর্যন্ত এ উৎসবের আয়োজন করা হয়েছে। এতে হারিয়ে যাওয়া গ্রামীন বিভিন্ন ঐতিহ্যের প্রদর্শন করা হয়।

ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান 