News Bangla 24 BD | কালীগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন! গ্রেফতার-১ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

কালীগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন! গ্রেফতার-১


কালীগজ্ঞ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে মাদকাসক্ত ছেলে নকিব হাসান হৃদয় তার বাবা আব্দুল হাই মুন্সি (৫৭) কে পাথর দিয়ে মাথা থেতঁলিয়ে ও ছুরিকাঘাতে খুন করেছে বলে অভিযোগ করেছেন নিহতে স্ত্রী সুলতানা বেগম ও তার পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে রোববার ভোরে উপজেলার উত্তর সোম গ্রামে মুন্সি বাড়িতে। এ ঘটনার সাথে জড়িত অভিযোগের প্রেক্ষিতে নকিব হাসান হৃদয়কে রোববার সকালে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পারিবারিক সূত্রে জানাযায়, নিহত আব্দুল হাই দীর্ঘ যাবত সোমবাজারে মোদি দোকানসহ রড সিমেন্টের ব্যবসা করতেন।
অপর দিকে বাবার খুনি ঘাতক হৃদয় (১৮)। সে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অকৃজ্ঞকার্য হওয়ায় আগামী বছর ২০১৯ সালে পুনরায় পরীক্ষার দেওয়ার কথা ছিল। এদিকে স্থানীয় লোকজন যুগান্তরকে জানান, এ হত্যাকান্ড রহস্যজনক। ছেলেকে মানুষিক রোগী বলে হত্যার মূল রহস্য ধামা-চাপা দেয়ার চেষ্ঠা চালাচ্ছেন নিহতের পরিবারের লোকজন।
নিহতের স্ত্রী জানান, প্রতিদিনের মতো রাতে আমি ও আমার স্বামী আব্দুল হাই একই বিছানায় ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে রোববার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে তার ছেলে হৃদয় পাথর দিয়ে তার মাথায় আঘাত করে ও পেটে ছুরিকাঘাত করলে সে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে আমরা ঘর থেকে বাহির হয়ে ডাক-চিৎকার করি। পরে আসে-পাশের লোকজনদের সহযোগীতায় গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার পরীক্ষা-নিরীক্ষি করে মৃত ঘোষণা করেন। এ সংক্রান্ত বিষয়ে নিহতের বড় ছেলে নিলয় এর সাথে স্থানীয় সাংবাদিকরা কথা বলতে চাইলে দুর্ব্যবহার করে ও নো- কমেন্টস বলে সে চলে যায়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফির্সাস ইনর্চাজ আবু বকর মিয়া, ওসি তদন্ত রাজীব চক্র বর্তী ও পুলিশ পরির্দশক অপারেশন একে সোহেল রানা জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘরের ভিতর অবরোদ্ধ ঘাতক পাষন্ড ছেলে নকিব হাসান হৃদয় আটক করা হয়েছে। এ সময় হত্যায় ব্যবহৃত পাথর ও ছুরি জব্দ করে থানায় নিয়ে যান। এ বিষয়ে গতকাল রোববার দুপুরের নিহতের স্ত্রী ও খুনির মা সুলতানা বেগম বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ