গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন আটক
মিলন শেখ : গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে পুলিশের বিশেষ অভিযানে বাঘের বাজার ও ভবানীপুর এলাকায় শনিবার দিবাগত গভীর রাতে হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুজাহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ১২১ পিছ ইয়াবা ও দুইটি মটোরসাইকেল সহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
বাঘের বাজার এলাকাথেকে দুইটি মটোরসাইকেল (ঢাকা মেট্রো ল-১৯-৫১৫৫, ঢাকা মেট্রো ল-১৭-৩৮৪৫) ও ১০০ পিছ ইয়াবা সহ আটককৃতরা হলেন সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের সড়ক ঘাট এলাকার শামসুল হকের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসান মিয়া (২৬), তার স্ত্রী সুমি (২১), জেলার পুবাইল খিলগাও এলাকার সৈয়দ আলী সরকারের ছেলে পাপ্পু সরকার (২৫), পুবাইল ছোট কয়ের এলাকার তারা মিয়ার ছেলে রাব্বি হাসান (২৩)।
ভবানীপুর মাইচপাড়া এলাকা থেকে ২১ পিছ ইয়াবাসহ আটক হন স্থানীয় আঃ আউয়ালের ছেলে রাজ্জাক মিয়া(৩৬), দেলোয়ার হোসেনের ছেলে মনির হোসেন (৩০)। হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুজাহিদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, মাননীয় পুলিশ সুপারের নির্দেশে পুলিশের বিশেষ অভিযানে এসআই মোজাহিদ, এসআই শাহ আলম ও এটিএসআই মোস্তফাসহ সঙ্গীয় ফোস নিয়ে গভীর রাতে বাঘের বাজার এলাকা থেকে ১০০ পিছ ইয়াবা ও দুইটি মটোরসাইকেল সহ চাঁরজন ও ভবানীপুরের মাইচপাড়া এলাকা থেকে ২১ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করি।

ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান
রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক 