কাপসিয়ায় দরিদ্র ছাত্রীর লেখা পড়ার দায়িত্ব নিলেন ওসি
কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় কপালেশ^র উচ্চ বিদ্যালয়ের পাওনা টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় এক দরিদ্র ছাত্রীকে বার্ষিক পরীক্ষা থেকে বহিষ্কার করা ওই বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী মুকছানার লেখা পড়ার দায়িত্ব নিলেন কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক। গতকাল সকালে তিনি বিদ্যালয়ে উপস্থিত বিদ্যালয়ো পাওনা ২ হাজার ষাট টাকা পরিশোধ করেন এবং ভবিষ্যতে লেখা পড়া করা যাবতিয় খরচ বহন করার ঘোষনা দেন। এ বছরের বার্ষিক পরীক্ষায় ৬টি বিষয়ে অংশ নিলেও ৭ম বিষয়ের পরীক্ষায় তাকে অংশ নিতে না দিয়ে অপমান করে বের করে দেয়া হয়। এ বিষয়ে গতকাল রোববার উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমাত আরার কাছে মুকছানার পিতা মোহাম্মদ আলী লিখিত অভিযোগ প্রদান করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মুকছানা পরীক্ষার ফি ও অন্যান্য ফি বাবদ ৬ শত টাকা পরিশোধ করে এ বছরের ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহণ করে। ৫ ভাই বোন পড়ালেখা করার কারণে মুকছানার পিতা দরিদ্র কৃষক মোহাম্মদ আলীর পক্ষে বিদ্যালয়ের বাকী পাওনা ২ হাজার ৫০ টাকা পরিশোধ করা সম্ভব হয়নি। তাই প্রতি পরীক্ষাতেই তাকে অফিস কক্ষে ডেকে নিয়ে পাওনা টাকা দাবি করা হয়। কিন্তু ৭ম পরীক্ষায় অংশ নিতে গেলে তাকে দফায় দফায় শিক্ষকরা বেশ অপমান জনক কথাবার্তা বললে সে বাড়িতে চলে যায়।
এ বিষয়ে প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেন বলেন, আমি ওই দিন বিদ্যালয়ে উপস্থিত ছিলাম না। তবে শিক্ষকরা তার সাথে কোনো খারাপ আচরণ করেননি বলে আমি জেনেছি। আমি তার যাবতীয় পরীক্ষা নেয়ার ব্যবস্থা করেছি।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা বলেন, আমি প্রধান শিক্ষককে ওই ছাত্রীর পরীক্ষা নেয়ার নির্দেশ দিয়েছি। তবে সে ছাত্রী এখন নিজেই পরীক্ষা দিতে চাচ্ছেনা বলে আমি জানতে পেরেছি।

ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান 